কুষ্টিয়া, মে ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জেলার ভেড়ামারা উপজেলার সর্দারপাড়া গ্রামে বুধবার সন্ধ্যায় প্রতিপক্ষের হামলায় একজনের মৃত্যু হয়েছে।
নিহতের নাম রজব আলী (৪৮)। তিনি ওই গ্রামের বাসিন্দা।
ভেড়ামারা থানার ওসি এরশাদুল কবীর চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ৬টার দিকে সর্দারপাড়া গ্রামের ওমর ফারুক ৭/৮ জনসহ রজব আলীকে লাঠি দিয়ে পিটিয়ে হত্যা করে।
জমি নিয়ে বিরোধের জের ধরে এই হত্যাকাণ্ড হয়ে থাকতে পারে বলে জানান ওসি এরশাদুল।
ময়নাতদন্তের জন্য লাশ কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। কাউকে গ্রেপ্তার করা যায়নি বলে জানান পুলিশ কর্মকর্তা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এলএন/ডিডি/২২৫৯ ঘ.
bdnews24