পঞ্চগড়, মে ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিরোধী দলের চিফ হুইপ জয়নুল আবদিন ফারুকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে পঞ্চগড়ের একটি আদালত।
বুধবার দুপুরে মুখ্য মহানগর হাকিম দিলীপ কুমার দেবনাথ এ রায় দেন।
আগামী ২৩ জুন মামলার পরবর্তী তারিখ ধার্য করা হয় বলে বাদির আইনজীবী জানান।
গত ১১ মার্চ সংসদ অধিবেশনে জয়নুল আবদিন ফারুক অভিযোগ করেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় ভিওআইপি ব্যবসায় জড়িত। পরদিন নিজের গুলশানের বাড়িতে সংবাদ ব্রিফিংয়েও তিনি একই অভিযোগ করে তদন্ত দাবি করেন।
জয়ের বিরুদ্ধে এই বক্তব্য দেওয়ায় গত ১৬ মার্চ পঞ্চগড় মুখ্য মহানগর হাকিম আদালতে মানহানির মামলা করেন জেলা জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম।
মামলার আবেদনে সজীব ওয়াজেদ সম্পর্কে মিথ্যা, উদ্দেশ্যপ্রণোদিত ও মানহানিকর বক্তব্য দেওয়ায় তার মর্যাদা ক্ষুণ
bdnews24