ঢাকা, মে ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বলেছেন, সরকারকে সতর্ক করতে কর্মসূচি দেবে বিএনপি। এতে বাধা এলে কঠোর কর্মসূচি দেওয়া হবে।
পল্টন ময়দানে বিএনপির জনসভায় বুধবার বিকেলে তিনি এ কথা বলেন।
'দেশ বাঁচাও, মানুষ বাঁচাও' স্লোগানে দুপুর ২টায় বিএনপির ঢাকা বিভাগীয় এ মহাসমাবেশ শুরু হয়। খালেদার আগে দলের বিভিন্ন পর্যায়ের নেতারা সমাবেশে বক্তব্য দেন।
খালেদা বক্তব্য শুরু করেন বিকেল ৫টা ৪০ মিনিটে।
তিনি অভিযোগ করেন, ঢাকার সমাবেশে যোগ দিতে আসা কর্মী-সমর্থকদের নারায়ণগঞ্জ, গাজীপুর, নরসিংদীসহ বিভিন্ন স্থানে বাধা দেওয়া হয়েছে।
বাধা উপেক্ষা করে বিভিন্ন স্থান থেকে জনসভায় উপস্থিত হওয়ায় কর্মীদের বক্তব্যের শুরুতে ধন্যবাদ জানান খালেদা।
সমাবেশের প্রধান অতিথি বিএনপি চেয়ারপারসন খালেদা বিকাল ৩টা ৫০ মিনিটে সভাস্থলে পৌঁছান। ওই সময় নেতা-কর্মী-সমর্থকরা স্লে
bdnews24