২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টহল পুলিশের ওপর বোমা

চুয়াডাঙ্গার দামুরহুদা উপজেলার শিবনগর গ্রামের একটি আমবাগানে টহল পুলিশকে লক্ষ করে বোমা ছুড়েছে সন্ত্রাসীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 May 2010, 07:53 AM

Updated : 25 Aug 2022, 10:41 AM

ঝিনাইদহ, মে ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চুয়াডাঙ্গার দামুরহুদা উপজেলার শিবনগর গ্রামের একটি আমবাগানে টহল পুলিশকে লক্ষ করে বোমা ছুড়েছে সন্ত্রাসীরা। তবে বুধবার ভোররাতের এ ঘটনায় কেউ হতাহত হয়নি। চুয়াডাঙ্গার পুলিশ সুপার মো. নজরুল ইসলাম জানান, আমের মৌসুমে আমবাগানে সন্ত্রাসীদের চাঁদাবাজি ঠেকাতে রাতে পুলিশ টহলের ব্যবস্থা করা হয়। তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাত সাড়ে ৩টার দিকে ওই আমবাগানে সন্ত্রাসীরা চাঁদার জন্য হানা দেয়। "ওই সময় বাগান পাহারাদাররা চিৎকার শুরু করলে টহল পুলিশ এসে সন্ত্রাসীদের চ্যালেঞ্জ করলে তারা পুলিশকে লক্ষ করে চারটি হাত বোমা ছোড়ে।" পুলিশ পাল্টা গুলি ছুড়লে সন্ত্রাসীরা পালিয়ে যায় বলে জানান তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/১৩৪২ঘ.