২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আশরাফুল সুপ্রিম কোর্টের রেজিষ্ট্রার নিযুক্ত

বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটের পরিচালক (প্রশিক্ষণ) মো. আশরাফুল ইসলামকে সুপ্রিম কোর্টের রেজিষ্ট্রার নিয়োগ করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 May 2010, 02:30 PM

Updated : 25 Aug 2022, 10:38 AM

ঢাকা, মে ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটের পরিচালক (প্রশিক্ষণ) মো. আশরাফুল ইসলামকে সুপ্রিম কোর্টের রেজিষ্ট্রার নিয়োগ করা হয়েছে। মঙ্গলবার আইন মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, সরকার সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শক্রমে বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটের পরিচালক (প্রশিক্ষণ) মো. আশরাফুল ইসলামের চাকরী প্রেষণে সুপ্রিম কোর্টে ন্যস্ত করেছে। গত ১১ এপ্রিল সুপ্রিম কোর্টের রেজিষ্ট্রার শওকত হোসেনকে হাইকোর্টের অতিরিক্ত বিচারপতি নিয়োগ দেওয়ার পর থেকে রেজিষ্ট্রারের পদটি শূণ্য ছিল। সুপ্রিম কোর্টের ভারপ্রাপ্ত রেজিষ্ট্রার আতোয়ার রহমান মঙ্গলবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "জুডিসিয়াল সার্ভিসের সদস্য (জেলা জজ) মো. আশরাফুল ইসলামকে পরবর্তি আদেশ না দেওয়া পর্যন্ত সুপ্রিম কোর্টের রেজিষ্ট্রার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/এইচএ/২০২৪ ঘ.