ঢাকা, মে ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর জুরাইন রেলগেটে সোমবার রাতে এক সড়ক দুর্ঘটনায় দুই কিশোর নিহত হয়েছে। পুলিশ এ খবর দিয়েছে।
কদমতলী থানার ওসি কাজী আয়ুবুর রহমান জানান, রাত সাড়ে ১০টার দিকে কদমতলী থানার জুড়াইন রেলগেটে একটি কাভার্ডভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে পাশের বিক্রমপুর প্লাজায় উঠে যায়। এ সময় গাড়ির নিচে চাপা পড়ে হিমেল (১২) ও সিয়াম (১০) নামের দুই কিশোর নিহত হয়।
এছাড়া আরো আটজন আহত হয়। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ওসি জানান, কাভার্ড ভ্যানের চালক ইলিয়াসকে আটক করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/এইচএ/০০২২ ঘ.
bdnews24