২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুবি ছাত্রী হলের পাখা অপসারণ

ছাত্রীরা আত্মহত্যা করতে পারে- এ আশঙ্কায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের নওয়াব ফয়জুন্নেসা হল থেকে সব পাখা খুলে নিয়েছে কর্তৃপক্ষ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 May 2010, 06:12 PM

Updated : 25 Aug 2022, 10:35 AM

কুমিল্লা, মে ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ছাত্রীরা আত্মহত্যা করতে পারে- এ আশঙ্কায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের নওয়াব ফয়জুন্নেসা হল থেকে সব পাখা খুলে নিয়েছে কর্তৃপক্ষ। আগে না জানিয়ে সোমবার সকালে পাখা খুলে নেওয়ায় ক্ষোভ প্রকাশ করেছে হলের ছাত্রীরা। তারা জানায়, প্রচণ্ড গরমে অনেকে অসুস্থ হয়ে পড়েছে। এ ব্যাপারে হল প্রভোস্ট মাসুদা কামাল সাংবাদিকদের জানান, হলে সিলিং ফ্যান থাকলে ছাত্রীদের আত্মহত্যা করার আশঙ্কা থাকে। স