সাভার, মে ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকার সাভারের হেমায়েতপুরে সোমবার সন্ধ্যায় এক স্কুল ছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
নিহত সুজন (১২) সভারের জয়নাবাড়ি এলাকার ধানসিঁড়ি মডেল একাডেমির সপ্তম শ্রেণীর ছাত্র।
তার বাড়ি মাগুড়া সদর উপজেলার রাঙ্গুনিয়া এলাকায়।
সাভার থানার উপ-পরিদর্শক মনিরুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সন্ধ্যায় সুজনকে তাদের ঘরে ঝুলতে দেখে প্রতিবেশীরা পুলিশে খবর দেয়। পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।
পুলিশ কর্মকর্তা বলেন, "সুজনকে কেউ খুন করে ঝুলিয়ে রেখেছে। কারণ, ঝুলন্ত অবস্থায় সুজনের দুই পা মাটিতে লেগে ছিল। আত্মহত্যা করলে এমন হতো না।"
এ ঘটনায় মামলা হয়নি বলে জানান পুলিশ কর্মকর্তা।
সুজনের বাবা আব্দুল হামিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "কীভাবে কি হলো তা বুঝতে পারলাম না।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এলএন/ডিডি/২২৩৯ ঘ.
bdnews24