লালমনিরহাট, মে ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-লালমনিরহাটের আদিতমারী উপজেলায় ভেলাবাড়ি ইউনিয়নে সোমবার সকালে বজ্রপাতে দু'জনের মৃত্যু হয়েছে। সারপুকুর ইউনিয়নে আহত হয়েছেন একজন।
উপজেলার ভেলাবাড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ আলী জানান, সকাল ৯টার দিকে বৃষ্টির সময় মরিচবাড়ি গ্রামের নমিতা রাণী (২৭) বাড়ির পাশে মন্দিরে পূজা করে ঘরে ফেরার সময় বজ্রপাতে মারা যান।
পূর্ব ভেলাবাড়ি গ্রামের আমেনা বেগম (২৫) ঘরের ভেতর দরজার পাশে বসেছিলেন। বজ্রপাতে তিনি ঘটনাস্থলে মারা যান।
এছাড়া বজ্রপাতে আহত হয়েছেন উপজেলার সারপুকুর ইউনিয়নের সবদল গ্রামের আব্দুস সালাম (২৪)।
আদিতমারী থানার ওসি মাহফুজুর রহমান জানান, সকাল সাড়ে ৯টার দিকে মাঠে কাজ করার সময় তিনি বজ্রপাতে আহত হন।
সালামকে আদিতমারী হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৯০৫ ঘ.
bdnews24