২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মিরপুরে ঝুটপট্টিতে আগুন

রাজধানীর মিরপুর ১০ নম্বর ঝুটপট্টিতে আগুনে কয়েকটি ঝুটগুদাম ও বসতঘর পুড়ে গেছে। এই ঘটনায় কেউ হতাহত হয়নি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 May 2010, 10:31 AM

Updated : 25 Aug 2022, 10:36 AM

ঢাকা, মে ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর মিরপুর ১০ নম্বর ঝুটপট্টিতে আগুনে কয়েকটি ঝুটগুদাম ও বসতঘর পুড়ে গেছে। এই ঘটনায় কেউ হতাহত হয়নি। দমকল বাহিনীর ঢাকা বিভাগের উপ পরিচালক আব্দুর রশিদ সোমবার দুপুরে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রোববার দিবাগত রাত পৌনে ২ টার দিকে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে একটি গুদামে আগুনের সূত্রপাত হয় এবং তা পাশের গুদাম ও বসতঘরে ছড়িয়ে পড়ে। এতে পাঁচটি গুদাম ও সাতটি ঘর পুড়ে যায়। তিনি জানান, মিরপুর, মোহম্মদপুর ও তেজগাঁও থেকে দমকলের তিনটি ইউনিট প্রায় সাড়ে চার ঘণ্টা চেষ্টা চালিয়ে ভোর সাড়ে ৬ টার দিকে আগুন নেভাতে সক্ষম হয়। আগুনে প্রায় ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান আব্দুর রশিদ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/কিউএইচ/কেএমএস/১৬১৫ ঘ.