২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সচিবালয়ে আগুন

দেশের প্রধান প্রশাসনিক কেন্দ্র সচিবালয়ে সোমবার সকালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 May 2010, 05:09 AM

Updated : 25 Aug 2022, 10:37 AM

ঢাকা, মে ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশের প্রধান প্রশাসনিক কেন্দ্র সচিবালয়ে সোমবার সকালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। দমকলবাহিনী জানিয়েছে, সাত নম্বর ভবনের চতুর্থ তলায় সকাল ১০টা ১০ মিনিটের দিকে আগুন লাগে। আধা ঘণ্টার মধ্যেই তা নিয়ন্ত্রণে আনা হয়। নয় তলা এ ভবনে অর্থ মন্ত্রণালয় রয়েছে। ফুলবাড়িয়ায় দমকল বাহিনীর কেন্দ্রীয় কার্যালয়ের কর্মকর্তা শাহজাদী সুলতানা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ভবনটির চার তলার বৈদ্যুতিক সাব ডিস্ট্রিবিউশন কক্ষে শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত। খবর পেয়ে দমকল বাহিনীর দুটি ইউনিট আধা ঘণ্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনে। তিনি আরো জানান, আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ খুবই অল্প। ওই কক্ষে থাকা কিছু জিনিস পুড়েছে। সেগুলোর দাম তিন-চার হাজার টাকা হতে পারে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/কিউএইচ/এজে/১৩৩৪ ঘ.