২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রতিবন্ধীকে নিয়োগ না করায় হাইকোর্টের রুল

কোটা সংরক্ষণ না করে শারীরিক প্রতিবন্ধী জাহিদুল ইসলামকে স্বাস্থ্য সহকারী পদে নিয়োগ থেকে বঞ্চিত করা কেন অবৈধ ঘোষণা করা হবে না তার কারণ জানতে চেয়ে হাইকোর্ট সরকারের প্রতি রুলনিশি জারি করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 May 2010, 05:12 PM

Updated : 25 Aug 2022, 10:32 AM

ঢাকা, মে ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কোটা সংরক্ষণ না করে শারীরিক প্রতিবন্ধী জাহিদুল ইসলামকে স্বাস্থ্য সহকারী পদে নিয়োগ থেকে বঞ্চিত করা কেন অবৈধ ঘোষণা করা হবে না তার কারণ জানতে চেয়ে হাইকোর্ট সরকারের প্রতি রুলনিশি জারি করেছে। রোববার বিচারপতি মো. ইমান আলী ও বিচারপতি ওবায়দুল হাসানের বেঞ্চ প্রতিবন্ধীদের সংগঠন সোসাইটি অব দি ডেফ অ্যান্ড সাইন ল্যাঙ্গুয়েজ ইউজারস- এর দায়ের করা একটি জনস্বার্থ রিট আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেয়। স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ও কক্সবাজারের সিভিল সার্জনকে আগামী চার সপ্তাহের মধ্যে এই রুলের জবাব দিতে বলা হয়েছে। রিট আবেদনে বলা হয়, গত বছরের ২৪ জুন স্বাস্থ্য অধিদপ্তরের অধীনে স্বাস্থ্য সহকারীর শূন্য পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। এতে প্রতিবন্ধীদের জন্য জেলাওয়ারী কোটা রাখা হয়। আবেদনে আরও বলা হয়, কক্সবাজার জেলায় স্বাস্থ্য সহকারীর ৭৮টি পদের বিপরীতে ২৩৮ জন প্রার্থী উত্তীর্ণ হয়। জাহিদুল ইসলাম ওই জেলার একমাত্র প্রতিবন্ধী প্রার্থী হলেও তাকে নিয়োগ দেওয়া হয়নি। রিট আবেদনটি পরিচালনা করেন অ্যাডভোকেট মিজানুর রহমান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/এইচএ/২৩০০ ঘ.