ঢাকা, মে ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ১৪ জেলা জজ ও সমপর্যায়ের কর্মকর্তার পদে রদবদল করেছে সরকার।
এর মধ্যে দুইজন অবসরপ্রাপ্ত জেলা জজকে মুক্তিযোদ্ধা হিসেবে তাদের অবসর বাতিল করে নিয়োগ দেওয়া হয়েছে।
এরা হলেন- মো. আব্দুস সালাম শিকদার ও মো. জোসন আলী। সালামকে বরিশালের জেলা ও দায়রা জজ এবং জোসন আলীকে ময়মনসিংহের বিশেষ জজ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
রোববার আইন মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এছাড়া বরিশালের জেলা ও দায়রা জজ মো. শহিদুল্লাহকে চট্টগ্রামের ২য় শ্রম আদালতের চেয়ারম্যান, দিনাজপুরের জেলা ও দায়রা জজ মো. আবদুস সামাদকে রাজশাহীর জেলা ও দায়রা জজ, সিরাজগঞ্জের জেলা ও দায়রা জজ বিপ্লব গোস্বামীকে ময়মনসিংহের জেলা ও দায়রা জজ, নীলফামারীর জেলা ও দায়রা জজ সরকার আবুল মনসুর আহমেদকে দিনাজপুরের জেলা ও দায়রা জজ, খুলনার স্পেশাল জজ মো. শাহ আলম মিয়াকে ময়মনসিংহের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক পদে বদলি করা হয়েছে।
এছাড়া ঢাকার বিশেষ জজ আদালত-৮ এর জজ আবু হানিফকে নীলফামারীর জেলা ও দায়রা জজ, চট্টগ্রামের ২য় শ্রম আদালতের চেয়ারম্যান মো: আফতাব উদ্দিনকে খুলনার বিশেষ জজ, বরগুনার জেলা ও দায়রা জজ এম ডি নুর মোহাম্মদ মোড়লকে পিরোজপুরের জেলা ও দায়রা জজ, ঢাকার জননিরাপত্তা বিঘ
bdnews24