২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পরমাণু বিদ্যুৎ: রাশিয়ার সঙ্গে চূড়ান্ত চুক্তি সেপ্টেম্বরে

পাবনার রূপপুরে পারমাণু বিদ্যুৎ কেন্দ্র স্থাপনে আগামী সেপ্টেম্বরে রাশিয়ার সঙ্গে বাংলাদেশের চূড়ান্ত চুক্তি সই হবে বলে জানিয়েছেন বিজ্ঞান এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী ইয়াফেস ওসমান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 May 2010, 12:46 PM

Updated : 25 Aug 2022, 10:34 AM

ঢাকা, মে ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পাবনার রূপপুরে পারমাণু বিদ্যুৎ কেন্দ্র স্থাপনে আগামী সেপ্টেম্বরে রাশিয়ার সঙ্গে বাংলাদেশের চূড়ান্ত চুক্তি সই হবে বলে জানিয়েছেন বিজ্ঞান এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী ইয়াফেস ওসমান। এর আগে আগামী ২১ মে দুই দেশের মধ্যে একটি কাঠামো চুক্তি সই হবে। রূপপুর প্রকল্পটি বেসরকারিভাবে নয়, দুদেশের সরকার মিলে বাস্তবায়ন করবে বলে জানান তিনি। রোববার মন্ত্রণালয়ে রূপপুর পরমাণু বিদ্যুৎ প্রকল্প বাস্তবায়নে গঠিত কারিগরি কমিটির প্রথম বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান ইয়াফেস ওসমান। তিনি বলেন, "রূপপুরে পরমাণু বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের জন্য ২০০৯ সালের ১৩ মে রাশিয়ার সঙ্গে দুটি সমঝোতা স্মারক সই হয়। "এর ভিত্তিতে দুই দেশ যৌথভাবে প্রকল্পটি বাস্তবায়নের জন্য আগামী ২১ মে চুক্তি সাক্ষর করবে। এরপর প্রধানমন্ত্রীর রাশিয়া সফরের সময় দুই দেশ চূড়ান্ত চুক্তিতে সই করবে।" ২১ মে মস্কোতে পররাষ্ট্রমন্ত্রী দীপু মনির উপস্থিতিতে এই কাঠামো চুক্তিতে সই করবেন ইয়াফেস ওসমান। বৃহস্পতিবার দীপু মনি এক ব্রিফিঙে জানান, এই কাঠামো চুক্তির আওতায় প্রস্তাবিত রূপপুর পরমাণু বিদ্যুৎ কেন্দ্র স্থাপনে উভয় দেশ প্রয়োজনীয় অন্যান্য চুক্তি স্বাক্ষর করবে। স