বরিশাল, মে ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এসএসসি পরীায় বরিশাল শিা বোর্ডে এবার পাসের হার বেড়েছে। বেড়েছে জিপিএ-৫ প্রাপ্তের সংখ্যাও। এ বোর্ডেও মেয়েদের তুলনায় ভাল করেছে ছেলেরা।
চলতি বছরের এসএসসি ও সমমানের পরীায় বরিশাল বোর্ডে পাসের হার ৭৪ দশমিক ৬৪ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ২ হাজার ৭৫১ জন।
এ বছর বরিশাল শিা বোর্ডের অধীনে মোট ৫৫ হাজার ৩৪২ জন এসএসসি পরীায় অংশগ্রহণ করে। পাস করেছে ৪১ হাজার ৩০৯ জন।
শনিবার দুপুর সাড়ে ১২টায় বরিশাল শিা বোর্ডের পরীা নিয়ন্ত্রক একেএম এনায়েত হোসেন সাংবাদিকদের হাতে ফলাফলের পরিসংখ্যান তুলে ধরেন।
এ বছর অংশগ্রহণকারী পরীার্থীর মধ্যে ২৭ হাজার ৪২৩ জন ছাত্র এবং ২৭ হাজার ৯১৯ জন ছাত্রী ছিলো।
ছাত্রদের মধ্যে পাস করেছে ২১ হাজার ৪৯৫ জন এবং ছাত্রীদের মধ্যে পাস করেছে ১৯ হাজার ৮১৪ জন। ছাত্রদের পাসের হার ৭৮ দশমিক ৩৪ ভাগ এবং ছাত্রীদের ৭০ দশমিক ৯৭ ভাগ।
এ বোর্ডে জিপিএ-৫ পেয়েছে ২ হাজার ৭৫১ জন। এ সংখ্যা মোট পরীার্থীর ৪ দশমিক ৯৭ শতাংশ।
বরাবরের মতোই এ বোর্ডে বিজ্ঞান বিভাগে ফলাফল সবচেয়ে ভালো। বিজ্ঞান বিভাগে ৯ হাজার ২২৪ জন পরীার্থী অংশ নেয়। এর মধ্যে পাস করেছে ৮ হাজার ৫৭৩ জন। পাসের হার ৯৩ দশমিক ২৬ ভাগ।
ব্যবসায় শিা বিভাগে ২০ হাজার ৫১৮ জন পরীার্থীর মধ্যে পাস করেছে ১৬ হাজার ৭৯৮ জন। পাসের হার ৮২ দশমিক ১৭ ভাগ।
মানবিক বিভাগে ২৫ হাজার ৮৫২ পরীার্থী অংশ নিয়ে পাস করেছে ১৫ হাজার ৩৩৮ জন। পাসের হার ৬২ শতাংশ।
সেরা ১০ প্রতিষ্ঠান
বরিশাল বোর্ডে সেরা শিা প্রতিষ্ঠানের তালিকায় শীর্ষ স্থানে রয়েছে বরিশাল ক্যাডেট কলেজ। এরপরেই রয়েছে বরিশাল জিলা স্কুল এবং তৃতীয় স্থানে রয়েছে বরিশাল সরকারি বালিকা বিদ্যালয়।
চতুর্থ, পঞ্চম ও ষষ্ঠ স্থানে রয়েছে যথাক্রমে ভোলা সরকারি মাধ্যমিক স্কুল, ভোলা সরকারি বালিকা বিদ্যালয় ও পটুয়াখালী সরকারি জুবিলী স্কুল।
সপ্তম স্থানে বরিশাল মডেল স্কুল অ্যান্ড কলেজ, অষ্টম স্থানে ঝালকাঠী সরকারি বালক বিদ্যালয়, নবম স্থানে পটুয়াখালী সরকারি বালিকা বিদ্যালয় এবং ১০ম স্থানে রয়েছে পিরোজপুরের কাউখালীর সরকারি কেজি ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কিউএইচ/এমআই/১৮৪৬ ঘ.
bdnews24