২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে ব্যবসায়ীর মৃত্যু

অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে ব্রাহ্মণবাড়িয়ার এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 May 2010, 07:40 AM

Updated : 25 Aug 2022, 10:32 AM

ব্রাহ্মণবাড়িয়া, মে ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে ব্রাহ্মণবাড়িয়ার এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। নিহতের নাম কাজল দাস (৪৫)। তার বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার ফান্দাউক গ্রামে। ফান্দাউক গ্রামের ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শুক্রবার রাতে কাজল নরসিংদী থেকে নাসিরনগর আসার জন্য অপরিচিত একটি মাইক্রোবাসে চড়েন। মাইক্রোবাসের ভেতরেই দুর্বৃত্তদের কবলে পড়েন কাজল। তার কাছ থেকে সব হাতিয়ে নিয়ে ব্রাহ্মণবাড়িয়ার বিশ্বরোড মোড়ে তাকে অসুস্থ অবস্থায় রাস্তায় ফেলে মাইক্রোবাস নিয়ে দুর্বৃত্তরা পালিয়ে যায় বলে ইউপি চেয়ারম্যান জানান। পরে স্থানীয়রা ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে তাকে নিয়ে গেলে চিকিৎসক জানান, কাজল মারা গেছেন। অজ্ঞান পার্টির সদস্যরা কাজলের নগদ টাকা, মোবাইল ও হাতের ব্রেসলেট নিয়ে গেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/এমআই/১৩৩০ ঘ.