২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হারিকেন নিতে চান মহিউদ্দিন

হারিকেন প্রতীক নিয়ে চতুর্থ বারের মতো মেয়র পদে নির্বাচন করতে চাইছেন এবিএম মহিউদ্দিন চৌধুরী । (আরো তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 May 2010, 08:11 AM

Updated : 24 Aug 2022, 09:27 PM

চট্টগ্রাম, মে ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হারিকেন প্রতীক নিয়ে চতুর্থ বারের মতো মেয়র পদে নির্বাচন করতে চাইছেন এবিএম মহিউদ্দিন চৌধুরী। এ জন্য মনোনয়নপত্র কেনার পাশাপাশি নির্বাচনী প্রতীক হিসেবে হারিকেন অন্তর্ভুক্তের জন্য একটি আবেদনও করেছেন তিনি। এর আগের তিনটি নির্বাচনেই মহিউদ্দিন হারিকেন প্রতীক নিয়ে জিতেছিলেন। তবে এবারের চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে নির্ধারিত প্রতীকে হারিকেন রাখা হয়নি। মেয়র মহিউদ্দিন বৃহস্পতিবার দুপুরের পর নগরীর রহমতগঞ্জে জেলা নির্বাচন কার্যালয়ে গিয়ে মনোনয়নপত্র সংগ্রহ করেন। তার সঙ্গে ছিলেন দলের মহানগর কমিটির সাধারণ সম্পাদক কাজী ইনামুল হক দানু, যুগ্ম সম্পাদক ইব্রাহীম হোসেন চৌধুরী বাবুল, এম রশিদসহ বিভিন্ন পর্যায়ে নেতাকর্মী। সিটি কর্পোরেশনের নির্ধারিত গাড়িতে না চড়ে ভাড়া করা মাইক্রোবাসে করে নির্বাচন কমিশন কার্যালয়ে যান মহিউদ্দিন। তিনি সাংবাদিকদের বলেন, "আগামীতে মেয়র নির্বাচিত হলে চট্টগ্রামকে একটি সুষ্ঠু ও আধুনিক নগরী হিসেবে গড়ে তোলাই হবে প্রধান কাজ।" নির্বাচন কমিশন মঙ্গলবার চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনের তফসিল ঘোষণার পরপরই তিনবার নির্বাচিত মেয়র মহিউদ্দিন আবার প্রার্থী হওয়ার ঘোষণা দেন। মহিউদ্দিনের পাশাপাশি চট্টগ্রামের আওয়ামী লীগ সংসদ সদস্য ও ব্যবসায়ী নেতা এমএ লতিফও মেয়র প্রার্থী হতে চাইছেন। মহিউদ্দিনের বিরোধিতা করছেন সংসদ সদস্য নূরুল ইসলাম বিএসসিও। সিটি কর্পোরেশন নির্বাচন দলীয়ভাবে না হওয়ায় মহিউদ্দিনবিরোধীরা আলাদা প্রার্থী দিতে পারেন বলেও স্থানীয় বিভিন্ন পত্রিকায় খবর ছাপা হয়েছে। এ বিষয়ে মহিউদ্দিন বলেন, "কেউ প্রার্থী হতে চাইলে আমার আপত্তি নেই। কাউকে প্রার্থী না হওয়ার জন্য নিষেধও করা হয়নি। তবে দলে থাকলে দলীয় সিদ্ধান্ত মানতে হবে।" দলের মেয়র প্রার্থী হিসেবে বুধবার মহানগর আওয়ামী লীগের বর্র্ধিত সভায় মহিউদ্দিনকে সমর্থন দেওয়া হয়েছে বলে জানান চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী ইনামুল হক দানু। এর আগে দুপুরে মহিউদ্দিনের পে মনোনয়নপত্র কেনেন তিনি। আগামী ১৭ জুন চট্টগ্রামে ভোট হবে। মনোনয়নপত্র জমা দেওয়া যাবে ২০ মে পর্যন্ত। বুধবার মনোনয়নপত্র সংগ্রহের প্রথমদিনে মেয়র পদে চট্টগ্রাম (দণি) জেলা আওয়ামী লীগের সভাপতি ও সংসদ সদস্য আখতারুজ্জামান চৌধুরী বাবুর ছেলে ও চট্টগ্রাম চেম্বারের সাবেক সভাপতি সাইফুজ্জামান চৌধুরী জাভেদসহ চারজন মনোনয়নপত্র সংগ্রহ করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/আরএ/এমআই/১৪০০ ঘ.