ঢাকা, মে ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বামী পরমাণু বিজ্ঞানী ড. এম এ ওয়াজেদ মিয়ার প্রথম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।
এ উপলক্ষে রোববার বাদ মাগরিব প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এক মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।
এছাড়া ওয়াজেদ মিয়ার পৈত্রিক বাড়ি রংপুরের পীরগঞ্জ উপজেলার ফতেপুর গ্রামেও দিনব্যাপি নানা কর্মসূচি পালন করা হয়।
গণভবনের মিলাদে শেখ হাসিনার নিকট আত্মীয়, মন্ত্রিসভার সদস্য, সাংসদ এবং আওয়ামী লীগ নেতারা উপস্থিত ছিলেন।
এর আগে ওয়াজেদ মিয়ার স্মরণে কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা মহানগর আওয়ামী লীগ এক আলোচনা সভা ও দোয়া মাহফিল আয়োজন করে।
মহানগর আয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এম এ আজিজের সভাপতিত্বে স্মরণ সভায় জাতীয় সংসদের উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী, স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন, কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ ও ঢাকা মহানগর সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া প্রমুখ বক্তব্য রাখেন।
সৈয়দা সাজেদা চৌধুরী বলেন, "প্রখ্যাত এ বিজ্ঞানীর লেখা বিভিন্ন বই বিদেশ থেকে এনে আমাদের স্কুল কলেজের পাঠ্য হিসেবে প্রণয়ন করা আমাদের কতর্ব্য।"
বাদ আসর দলীয় কার্যালয়ে মিলাদের আয়োজন করে স্বেচ্ছাসেবক লীগ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের রংপুর প্রতিনিধি জানান, রংপুরের ফতেপুর গ্রামে দিনব্যাপি কর্মসূচির মধ্যে ছিলো- ওয়াজেদ মিয়ার কবরে পুস্পমাল্য অর্পন, ফাতেহা পাঠ, কোরানখানি, মিলাদ মাহফিল ও কাঙালী ভোজ।
সকাল থেকে ওয়াজেদ মিয়ার কবরে পুস্পমাল্য অর্পন করেন ড. ওয়াজেদ স্মৃতি সংসদ, ড. ওয়াজেদ রিসর্চ ইন্সটিটিউট, বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন (বিএমএ ), বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা কেন্দ্র, রংপুর মেডিকেল কলেজ , পীরগঞ্জ বিজ্ঞান ও কারিগরী কলেজ, পীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগ, য্বুলীগ, ছাত্রলীগসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন।
ওয়াজেদের পরিবারের পক্ষ থেকেও সকালে কবরে পুস্পমাল্য অর্পন ও ফাতেহা পাঠ করা হয়। এছাড়া তার বাড়িতে দিনভর কোরানখানি ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
ড. ওয়াজেদের ভাইপো শাহাদত হোসেন বকুল জানান, পরিবারের পক্ষ থেকে মিলাদ মাহফিল ছাড়াও দুপুরে কাঙালী ভোজের আয়োজন করা হয়।
সকাল থেকে বিকেল পর্যন্ত শতশত মানুষ ড. ওয়াজেদ মিয়ার কবরে শ্রদ্ধা জানাতে আসেন দূরদূরান্ত থেকে।
এদিকে রংপুর রোকেয়া বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাসে তার জীবন ও কর্ম নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপাচার্য অধ্যাপক আব্দুল জলিল মিয়ার সভাপতিত্বে সভায় বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যাক্ষ অধ্যাপক মোজাম্মেল হোসেন বক্তব্য রাখেন।
রংপুর মেডিকেল কলেজ পরমাণু চিকিৎসা কেন্দ্রে ড. ওয়াজেদ মিয়ার কর্মময় জীবন নিয়ে আলোচনা করা হয় ।
গত বছর রক্তচাপ, কিডনি, ফুসফুস, হ
bdnews24