ঢাকা, মে ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর কদমতলীতে স্ত্রী ও শিশু সন্তান খুনের ঘটনায় দ্বিতীয় স্ত্রীর ছেলেকেই দায়ী করলেন প্রকৌশলী একেএম শাহ আলম।
বাবু ওরফে ডেনি নামে ওই ছেলে শাহ আলমের তৃতীয় স্ত্রী ইয়াসমীন আলম এবং চার বছরের শিশু কন্যা ইরিন আলমকে হত্যা করেছে বলে তিনি দাবি করেন।
শাহ আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বাবু সম্পত্তির লোভে এই হত্যাকাণ্ড ঘটিয়ে থাকতে পারে। ঘটনার পর থেকেই তাকে পাওয়া যাচ্ছে না।"
স্ত্রী ও শিশু কন্যার লাশ নিতে আসা শাহ আলমের সঙ্গে বিকালে মিডফোর্ট মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রতিনিধির সঙ্গে কথা হয়।
তিনি জানান, প্রায় ২০ বছর আগে তিনি প্রথম বিয়ে করেন। এই ঘরে তার এক ছেলে এক মেয়ে রয়েছে। প্রথম স্ত্রীকে তিনি তালাকও দিয়েছেন। পরে তিনি দ্বিতীয় বিয়ে করেন। এই ঘরে তার এক ছেলে এবং দু'মেয়ে রয়েছে। দ্বিতীয় স্ত্রী এবং দু'মেয়ে বরিশালে এবং ছেলে বাবু ওরফে ডেনি তৃতীয় স্ত্রীর কাছে থাকে।
শাহ আলম সুনামগঞ্জ ছাতক সার কারখানার উপ প্রধান প্রকৌশলী। সুযোগ পেলেই সেখান থেকে তিনি ঢাকায় তৃতীয় স্ত্রী ও কন্যা সন্তানের কাছে আসেন বলে জানান।
কদমতলী থানা পুলিশ শনিবার সকাল সাড়ে ১০টার দিকে শনির আখড়ার রেনেসাঁ স্কুলের সামনের একটি বাড়ি থেকে মা ও সন্তানের লাশ উদ্ধার করে।
শাহ আলম বলেন, তার যে সম্পদ রয়েছে তার ভাগ তৃতীয় স্ত্রী এবং তৃতীয় স্ত্রীর ঘরের কন্যা সন্তানও পাওয়া অধিকার রাখে। এসব বিষয় নিয়ে বাবু নানা ধরনের কথা বলতো। তাছাড়া গত বছর এসএসসি ফেল করার পর বাবু লেখাপড়া বন্ধ করে দেয় এবং স
bdnews24