২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নির্বাচনে জিতে খুশি টিউলিপ

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাতনী ও শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিকী ব্রিটেনের স্থানীয় নির্বাচনে কাউন্সিলার নির্বাচিত হয়েছেন। (বিস্তারিত)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 May 2010, 03:56 PM

Updated : 24 Aug 2022, 09:15 PM

সৈয়দ নাহাস পাশা লন্ডন থকে লন্ডন, মে ৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাতনী ও শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিকী ব্রিটেনের স্থানীয় নির্বাচনে কাউন্সিলার নির্বাচিত হয়েছেন। (বিস্তারিত) লন্ডনের ক্যামডেন কাউন্সিলের রিজেন্ট পার্ক ওয়ার্ড থেকে লেবার পার্টির টিকেটে টিউলিপ কাউন্সিলার নির্বাচিত হন। বিজয়ের পর এক প্রতিক্রিয়ায় তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমি খুবই আনন্দিত। ব্রিটিশ রাজনীতিতে বাঙালিরা ধীরে ধীরে জায়গা করে নিচ্ছেন। প্রথমবারের মতো পার্লামেন্টে একজন বাঙালি এমপি নির্বাচিত করতে পেরেও আমরা গর্বিত।" বঙ্গবন্ধু কন্যা শেখ রেহানার মেয়ে টিউলিপ দীর্ঘ ১০ বছর ধরে লন্ডনে বসবাস করছেন এবং লেবার পার্টির রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে জড়িত। লন্ডন লেবার পার্টির প্রেস অফিসার টিউলিপ সাবেক এমপি উনা কিং, মন্ত্রী সদিক খান ও এমপি হ্যারি কোহেনের সঙ্গে কাজ করেছেন। তিনি লন্ডনের ইয়ং লেবারের মহিলা বিষয়ক অফিসার এবং ব্ল্যাক এথনিক মাইনরিটি অফিসার হিসেবে কাজ করেন দুই বছর। লন্ডনের ক্যামডেন বাংলাদেশ মেলা কমিটি এবং টিএন্ডজি ট্রেড ইউনিয়নেরও সদস্য টিউলিপ। টিউলিপের শৈশব কেটেছে বাংলাদেশ, ব্র"নেই, সিঙ্গাপুর ও ভারতে। বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নকালেই তিনি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের প্রেস অফিসে ইন্টার্নশিপ করেন। সেই থেকে সাংবাদিকতায় তার আগ্রহ সৃষ্টি হয়। টিউলিপ স্থানীয় পত্রিকা হ্যাম অ্যান্ড হাইয়ে নিয়মিত লেখেন। কমনওয়েলথ জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের তিনি অ্যাসোসিয়েট সদস্য। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এইচএ/২২৪৫ ঘ.