২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ক্যান্টনমেন্টে ডাকাতি

রাজধানীর ক্যান্টনমেন্টে বৃহম্পতিবার রাতে এক অবসরপ্রাপ্ত কর্নেলের বাসায় ডাকাতি হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 May 2010, 07:22 PM

Updated : 24 Aug 2022, 09:13 PM

ঢাকা, মে ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর ক্যান্টনমেন্টে বৃহম্পতিবার রাতে এক অবসরপ্রাপ্ত কর্নেলের বাসায় ডাকাতি হয়েছে। ডাকাতরা পরিবারের লোকদের অস্ত্রের মুখে জিম্মি করে ৩০ ভরি স্বর্ণালঙ্কার ও নগদ ৩৫ হাজার টাকা নিয়ে গেছে বলে পুলিশ জানিয়েছে। কাফরুল থানার উপ-পরিদর্শক খায়রুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গভীর রাতে গ্রিল কেটে ডাকাতরা ক্যান্টনমেন্টের ১০ নম্বর সড়কের ৪৯/সি নম্বরের বাড়ির নিচতলার এই বাসায় ঢোকে। এ ঘটনায় মামলা হয়নি বলে পুলিশ কর্মকর্তা জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এসআইটি/ডিডি/এইচএ/০১০৭ ঘ.