২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নৌ ধর্মঘট শুরু

নৌশ্রমিকদের একাংশ শুক্রবার মধ্যরাত থেকে ধর্মঘট শুরু করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 May 2010, 07:00 PM

Updated : 24 Aug 2022, 09:13 PM

ঢাকা, মে ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নৌশ্রমিকদের একাংশ শুক্রবার মধ্যরাত থেকে ধর্মঘট শুরু করেছে। নৌযান শ্রমিক ফেডারেশনের ভারপ্রাপ্ত সভাপতি শাহ আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ খবর নিশ্চিত করেছেন। রাত ১২টা ১ মিনিট থেকে তারা ধর্মঘট শুরু করেন বলে তিনি জানান। বৃহস্পতিবার নৌ শ্রমিক-মালিক-সরকার ত্রিপক্ষীয় বৈঠকে নৌযান শ্রমিকদের জন্য নতুন মজুরি কাঠামো চূড়ান্ত হয়। তবে নতুন কাঠামোয় আপত্তি জানিয়ে শুক্রবার রাত থেকে ধর্মঘটের ডাক দেয় ফেডারেশন। নতুন কাঠামোয় মজুরি ৫০ থেকে ১০০ শতাংশ বাড়লেও ফেডারেশন কমপক্ষে ৩০০ শতাংশ বাড়ানোর দাবি জানিয়ে আসছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এমআই/ডিডি/এইচএ/০০৫২ ঘ.