২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বোমাসহ আটক দুজন কারাগারে

বরগুনার আমতলীতে বোমা উদ্ধারের ঘটনায় গ্রেপ্তারকৃতদের শুক্রবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। (ফলোআপ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 May 2010, 09:00 AM

Updated : 24 Aug 2022, 09:14 PM

বরগুনা, মে ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বরগুনার আমতলীতে বোমা উদ্ধারের ঘটনায় গ্রেপ্তারকৃতদের শুক্রবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। আগেরদিন সকালে উপজেলার ছুরিকাটা গ্রামের একটি বাড়িতে বিস্ফোরণের পর পুলিশ সেখান থেকে চারটি বোমা উদ্ধার করে। গ্রেপ্তার করা হয় আবদুল জলিল মোল্লা ও তার শাশুড়ি সেলিনা বেগমকে। ওইদিন বরগুনা সার্কিট হাউস মাঠে ন্যাশনাল সার্ভিস কার্যক্রম উদ্বোধন উপলক্ষে আয়োজিত এক জনসভায় বক্তব্য রাখেন প্রধামন্ত্রী শেখ হাসিনা। আমতলী থানার ওসি মো. মিজানুর রহমান জানান, গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। তাদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের জন্যও আবেদন করা হয়েছে। তবে কয়দিনের হেফাজতে নেওয়ার অনুমতি চেয়েছেন এবং কবে আবেদনের শুনানি হবে সেটা তিনি জানাননি। এদিকে, বোমা উদ্ধারের ঘটনায় এবং আটককৃতদের ছেড়ে দেওয়া হয়েছে এই অভিযোগ তুলে ওসি ও উপ-পরিদর্শক আবদুল জলিলের প্রত্যাহার দাবিতে উপজেলা আওয়ামী লীগের ডাকা অর্ধদিবস হরতাল হয়নি। স্থানীয় সাংবাদিকরা জানান, বৃহস্পতিবার রাতে উপজেলা সদরে বিক্ষোভ মিছিলের পর আওয়ামী লীগ এই কর্মসূচি দিয়েছিল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৪৫৫ ঘ.