২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এএসআইকে মারধর: ছাত্রলীগ নেতার বিরুদ্ধে মামলা

সূত্রাপুর থানার এক কর্মকর্তাকে মারধর ও আটকে রাখার অভিযোগে অবশেষে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের নেতা-কর্মীদের বিরুদ্ধে মামলা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 May 2010, 12:44 PM

Updated : 24 Aug 2022, 09:12 PM

ঢাকা, মে ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সূত্রাপুর থানার এক কর্মকর্তাকে মারধর ও আটকে রাখার অভিযোগে অবশেষে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের নেতা-কর্মীদের বিরুদ্ধে মামলা হয়েছে। মারধরের শিকার সহকারি উপপরিদর্শক সাইফুর রহমান বাদি হয়ে সূত্রাপুর থানায় বুধবার রাতে মামলাটি দায়ের করেন। মামলায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সহসভাপতি মাসুদ রানাসহ অজ্ঞাতনামা ১৫/২০ জনকে আসামী করা হয়। থানার ওসি নজরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বুধবার রাতে পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা সহকারি উপপরিদর্শক সাইফুর রহমানের সঙ্গে কথা বলেন। এরপরই মামলা করা হয়। সুত্রাপুর থানার শিানবীশ উপপরিদর্শক জহিরুল আলম বলেন, মামলায় সরকারি কর্মচারীকে দায়িত্ব পালনে বাধাদান, মারধর ও অপহরণের অভিযোগ আনা হয়েছে। আসামীকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। সাইফুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মাসুদ রানার ব্যাপারে খোঁজ নেওয়া হচ্ছে। প্রায় তিন বছর আগে তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে পড়াশুনা শেষ করেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। তবে তিনি প্রায় প্রতিদিনই বিশ্ববিদ্যালয় এলাকা এবং তার আশেপাশে আড্ডা দেন। গত মঙ্গলবার ভিক্টোরিয়া পার্কের সামনে সাইফুর রহমান দায়িত্ব পালনকালে মাসুদ রানার মোটর সাইকেলের কাগজপত্র দেখতে চান। কাগজপত্র দেখতে চাওয়াকে কেন্দ্র করে দু'জনের মধ্যে বাকবিতণ্ডা হয়। পরে ছাত্রলীগ নেতা মাসুন রানা টেলিফোন করে জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে ছাত্রলীগ নেতাকর্মীদের ডেকে আনেন। মাসুদ রানার সমর্থকরা এএসআই সাইফুর রহমানকে ক্যাম্পাসে নিয়ে দুঘণ্টা আটকে রাখে। পরে পুলিশ তাকে উদ্ধার করে। মাসুদ রানার সঙ্গে খারাপ ব্যবহারের অভিযোগ এনে উর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা ওইদিনই সাইফুর রহমানকে সাময়িক বরখাস্ত করেন। বুধবার এ ব্যাপারে সাংবাদিকরা পুলিশ মহাপরিদর্শকের দৃষ্টি আকর্ষণ করলে তিনি ঢাকা মহানগরীর অতিরিক্ত পুলিশ কমিশনারের কাছে যারা সাইফুরকে ধরে নিয়ে গিয়েছিল তাদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হয়েছে জানতে চান। অতিরিক্ত পুলিশ কমিশনার এব্যাপারে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি জানালে পুলিশ মহাপরিদর্শক নুর মোহাম্মদ ােভ প্রকাশ করে অবিলম্বে মামলা করে জড়িতদের গ্রেপ্তারের নির্দেশ দেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এইচএ/১৮৪৬ ঘ.