২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কর্মসূচি আসছে, প্রস্তুতি নিন: খালেদা

সরকারবিরোধী আন্দোলনের প্রস্তুতি নিতে দলের নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানিয়ে রাজশাহীর জনসভায় খালেদা জিয়া বলেছেন, ঢাকার সমাবেশ থেকে কর্মসূচি দেওয়া হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 May 2010, 11:55 AM

Updated : 24 Aug 2022, 09:10 PM

রাজশাহী, মে ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সরকারবিরোধী আন্দোলনের প্রস্তুতি নিতে দলের নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানিয়ে রাজশাহীর জনসভায় খালেদা জিয়া বলেছেন, ঢাকার সমাবেশ থেকে কর্মসূচি দেওয়া হবে। বুধবার রাজশাহী মাদ্রাসা ময়দানে বিএনপির বিভাগীয় সমাবেশে বক্তব্য রাখেন বিরোধদলীয় নেতা। খালেদা বলেন, "১৯ মে ঢাকার মহাসমাবেশ থেকে আন্দোলনের কর্মসূচি দেওয়া হবে। আপনারা প্রস্তুতি নিন।" বিকাল ৪টা ১০ মিনিটে থেকে শুরু করে টানা এক ঘণ্টা ১৫ মিনিট বক্তৃতা দেন বিএনপি চেয়ারপারসন। বিএনপি ছয়টি বিভাগীয় শহরে যে সমাবেশের কর্মসূচি নিয়েছিলো, রাজশাহীরটি তৃতীয়। আগের সমাবেশ দুটি হয় চট্টগ্রাম ও খুলনায়। ২০০৮ সালে ২৯ ডিসেম্বর অনুষ্ঠিত জাতীয় নির্বাচনের পর রাজশাহীতে এটাই খালেদার প্রথম সমাবেশ। সকালে সড়ক পথে ঢাকা থেকে রাজশাহী আসেন তিনি। এদিকে খালেদার সমাবেশে যোগ দেওয়ার সময় নাটোরসহ বিভিন্ন এলাকায় সরকার সমর্থকরা বাধা দিয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপি নেতারা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমআই/১৭৫৫ ঘ.