২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিরাজগঞ্জে সংঘর্ষে মহিলাসহ ৩০জন আহত

জেলার তাড়াশ উপজেলার পেঙ্গুয়ারী গ্রামে সোমবার সকালে পুকুরে মাছ ধরা নিয়ে দু'দল গ্রামবাসীর সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 May 2010, 01:50 PM

Updated : 26 Apr 2022, 01:02 AM

সিরাজগঞ্জ, মে ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জেলার তাড়াশ উপজেলার পেঙ্গুয়ারী গ্রামে সোমবার সকালে পুকুরে মাছ ধরা নিয়ে দু'দল গ্রামবাসীর সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ পাঁচজনকে আটক করেছে। এরা হলেন জুয়েল (৩৫), সুজাবত (৪০), জিল্লুর (৪৮), মোজাফ্ফর (৫৬) ও লুৎফর রহমান (৫৫)। এরা সবাই গ্রামীণ ব্যাংকের পক্ষ নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়েছে বলে পুলিশ জানিয়েছে। আহতদের মধ্যে জাকারিয়া (২০), নাসিম (২০), মন্টু (২৫), হাদিউল আলম (৪০), মজিদ (৫০), রেজাউল (৩৫), হামিদ (৪৪), কুদরত (২৫), জয়নাল (৬০), জিয়াউর (৩০), হামিদা খাতুন (৩৫), ফারুক (৩০), মামুন (২০), জিয়া (৩৫), ইদ্দিস (৩৫), মোস্তাফিজ (২৫) ও মন্টু সরকারকে (২৮) তাড়াশ ও সিরাজগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের পরিচয় জানা যায়নি। তাড়াশ থানার ওসি এসআই তোজাম্মেল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ওই গ্রামের একটি পুকুরের মালিকানা নিয়ে গ্রামীণ ব্যাংক ও স্থানীয় ইব্রাহিম হোসেন কালুর মধ্যে মামলা চলছিল। সকাল ৮টার দিকে ওই পুকুওে মাছ ধরা নিয়ে গ্রামবাসী দু'দলে বিভক্ত হয়ে পড়ে। কথা কাটাকাটির এক পর্যায়ে দু'পক্ষ দেশি অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। তিনি আরো জানান, আবারো সংঘর্ষ এড়ানোর জন্য গ্রামে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/ডিডি/১৯২৯ ঘ.