ঢাকা, মে ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির ক্ষেত্রে অনিয়ম বন্ধে ব্যবস্থা নিতে বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপচার্যদের সঙ্গে আলাপকালে রোববার প্রধানমন্ত্রী এ কথা বলেছেন জানিয়ে তার প্রেস সচিব আবুল কালাম আজাদ সাংবাদিকদের বলেন, প্রধানমন্ত্রী বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তিবাণিজ্যে অসন্তোষ প্রকাশ করেছেন।
উপাচার্যরা বিশ্ববিদ্যালয় পর্যায়ে শিক্ষার সার্বিক বিষয় নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেন করেন।
আবুল কালাম আজাদ বলেন, "প্রধানমন্ত্রী বলেছেন, 'ভর্তিবাণিজ্যে এক শ্রেণীর শিক্ষক জড়িত থাকার অভিযোগ রয়েছে। এর চেয়ে লজ্জার আর কী হতে পারে।' এ প্রসঙ্গে প্রধানমন্ত্রী তার ছাত্রজীবনের কথা স্মরণ করে বলেন, 'সে সময় ছাত্র সংগঠনগুলো ভর্তি হতে আসা ছাত্রছাত্রীদের ফরম পূরণ করাসহ বিভিন্নভাবে সাহায্য করতো।'"
তিনি জানান, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় পরিষদ স্ট্যান্ডিং কমিটির ৩১ সদস্যের এক প্রতিনিধি দল প্রধানমন্ত্রীর সঙ্গে তার কার্যালয়ে দেখা করে।
সরকার গঠনের পর থেকে ক্ষমতাসীন দলের সমর্থক ছাত্রসংগঠন ছাত্রলীগ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অর্থের বিনিময়ে ভর্তির ক্ষেত্রে প্রভাব খাটাচ্ছে বলে সংবাদমাধ্যমে খবর বের হয়।
বৈঠকে প্রধানমন্ত্রী প্রতিটি জেলায় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ওপর গুরুত্ব আরোপ করে বলেন, "আমরা প্রতিটি জেলার ছাত্রছাত্রীদের উচ্চশিক্ষা নিশ্চিত করতে চাই।"
শেখ হাসিনা বলেন, "সরকারের একার পক্ষে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার পরিবেশ বজায় রাখা সম্ভব নয়।" তিনি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার পরিবেশ বজায় রাখার আহ্বানও জানান উপাচার্যদের প্রতি।
বৈঠকে শিক্ষাঙ্গনে অনাকাক্সিক্ষত ঘটনা এড়াতে সবাইকে সতর্ক থাকার আহ্বানও জানান প্রধানমন্ত্রী।
বৈঠকে বিশ্ববিদ্যালয় পরিষদের স্ট্যান্ডিং কমিটির সদস্যদের মধ্যে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক কাজী শহীদুল্লাহ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আব্দুস সোবহান, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আবদুস সাত্তার মন্ডল, প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. এ এম এস সফিউল
bdnews24