সাভার, মে ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাভারের বলিয়ারপুর এলাকায় শনিবার গভীর রাতে সাত ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ।
এ সময় একটি মাইক্রোবাস ও ধারালো অস্ত্র উদ্ধার করা হয়।
রোববার দুপুরে তাদের আদালতে পাঠানা হয়েছে।
গ্রেপ্তার সাতজন হলেন রফিকুল ইসলাম (২০), মানিক (২০), জনি (২২), মিলন (২০), শাকিল (১৯), শামীম (২২) ও আরিফুল ইসলাম (২২)।
সাভার থানার উপ-পরিদর্শক আবু তাহের বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আন্তঃজেলা ডাকাত দলের সাত সদস্যে রাত ২টার দিকে বলিয়ারপুর এলাকায় ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল।
খবর পেয়ে এলাকার কমিউনিটি পুলিশের সহায়তায় সাভার থানা পুলিশ তাদের গ্রেপ্তার করে।
এ সময় উদ্ধার করা হয় ডাকাতির কাজে ব্যবহৃত একটি মাইক্রোবাস (ঢাকা-মেট্রো-চ-১৩-৬২৯৩), দুটি চাইনিজ চাপাতি ও একটি রাম দা।
পুলিশ কর্মকর্তা আরো বলেন, এরা ঢাকার মিরপুর থেকে সাভারে ডাকাতি করতে এসেছে। তাদের বিরুদ্ধে মিরপুর ও আরো কয়েকটি থানায় ডাকাতি ও ছিনতাইসহ একাধিক মামলা রয়েছে।
এ ঘটনায় সাভার থানায় একটি ডাকাতির প্রস্তুতির মামলা দায়ের করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৮৪৫ ঘ.
bdnews24