২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মেহনাজের জামিন

গ্রেপ্তার হওয়ার ছয় মাসের বেশি সময় পর জামিন পেলেন বঙ্গবন্ধু হত্যাকাণ্ডে ফাঁসির আসামি আব্দুর রশিদের মেয়ে খন্দকার মেহনাজ রশিদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 May 2010, 12:11 PM

Updated : 24 Aug 2022, 09:05 PM

ঢাকা, মে ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গ্রেপ্তার হওয়ার ছয় মাসের বেশি সময় পর জামিন পেলেন বঙ্গবন্ধু হত্যাকাণ্ডে ফাঁসির আসামি আব্দুর রশিদের মেয়ে খন্দকার মেহনাজ রশিদ। বঙ্গবন্ধু পরিবারের সদস্য ফজলে নূর তাপসের ওপর বোমা হামলা মামলায় তাকে গত বছরের ২৪ অক্টোবর গ্রেপ্তার করা হয়। রোববার বিচারপতি শেখ রেজওয়ান আলী ও বিচারপতি হাবিবুল গণির হাইকোর্ট বেঞ্চ এ মামলায় ছয় মাস বা পুলিশ প্রতিবেদন দাখিল না হওয়া পর্যন্ত মেহনাজকে জামিন দিয়েছে। মেহনাজের আইনজীবী আমিনুল ইসলাম সাংবাদিকদের বলেন, "এখন তার মুক্তিতে আর কোনো বাধা নেই।" বঙ্গবন্ধু হত্যা মামলার আপিল শুনানি শুরু হওয়ার পর গত বছরের ২১ অক্টোবর রাতে মতিঝিলে ঢাকা-১২ আসনের সাংসদ তাপসের গাড়িতে বোমা হামলা হয়। তিনি বেঁচে গেলেও আহত হন ১৩ জন। পরদিন তাপস মতিঝিল থানায় একটি মামলা করেন। তাতে তিনি অভিযোগ করেন, বঙ্গবন্ধু হত্যা মামলার আসামিদের স্বজন ও তাদের সহযোগীরা ওই হামলা চালিয়েছে। এরপর মেহনাজকে তার গুলশানের বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। কারাগারে মেহনাজ অসুস্থ হয়ে পড়েন বলে স