২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মে দিবসে শনিবার নানা কর্মসূচি

মে দিবস শনিবার। শ্রমিকদের অধিকার আদায়ের রক্তাক্ত সংগ্রামের ঐতিহাসিক ঘটনার এ দিনটি আন্তর্জাতিক শ্রমিক সংহতি দিবস হিসেবে পালন করা হয় বিশ্বজুড়ে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Apr 2010, 05:30 PM

Updated : 24 Aug 2022, 09:00 PM

ঢাকা, এপ্রিল ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - মে দিবস শনিবার। শ্রমিকদের অধিকার আদায়ের রক্তাক্ত সংগ্রামের ঐতিহাসিক ঘটনার এ দিনটি আন্তর্জাতিক শ্রমিক সংহতি দিবস হিসেবে পালন করা হয় বিশ্বজুড়ে। নানা কর্মসূচি মধ্য দিয়ে বাংলাদেশের শ্রমজীবীরা সারা বিশ্বের মেহনতি মানুষের সঙ্গে সংহতি প্রকাশ করে দিবসটি পালন করবে। যথারীতি দিবসটি উপলক্ষে শনিবার সরকারি ছুটি। বিভিন্ন রাজনৈতিক দলের কার্যালয়ে লাল পতাকা উত্তোলন করা হবে। বন্ধ থাকবে কল-কারখানা। দিবসটি উপলক্ষে শ্রমিক সংগঠনগুলো লাল পতাকা হাতে শোভাযাত্রা, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, চলচ্চিত্র প্রদর্শনীর কর্মসূচি হাতে নিয়েছে। এছাড়া রাজধানীর বিভিন্ন সড়ক দ্বীপ ব্যানার, ফেষ্টুন ও প্ল্যাকার্ড দিয়ে সাজানো হয়েছে। মে দিবস'র রাষ্ট্রীয় অনুষ্ঠান হবে শনিবার সকাল ১০টায় ওসমানী স্মৃতি মিলনায়তনে। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উদ্যোগে আলোচনা সভা এবং তিনদিনব্যাপী মে দিবস মেলার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাাসিনা। উদ্বোধনী অনুষ্ঠানটি বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) সরাসরি স