ঢাকা, এপ্রিল ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীতে বুধবার বিকেলে ঝড়ের সময় দেয়ালচাপা পড়ে তিন শিশু মারা গেছে।
খিলক্ষেত ও যাত্রাবাড়ীতে এ প্রাণহাণী ঘটে।
পুলিশের গুলশান জোনের সহকারী কমিশনার নূরুল আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, খিলক্ষেত পাতিরা এলাকায় দেয়ালচাপা পড়ে মোছাম্মত আকলিমা (৯) ও আব্দুল মোতালেব (১৫) নামে দুইজন নিহত হয়। বিকেলে ঝড়ের সময় এ ঘটনা ঘটে।
যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক আইয়ূব আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বিকেলে বৃষ্টি ও ঝড়ের সময় ইসাখা কিন্ডার গার্ডেনের ছাত্র মো. নাদিম (৯) দেয়াল চাপা পড়ে। ৮৩ সায়েদাবাদ এলাকায় এ ঘটনা ঘটে।
দেয়ালচাপা পড়া তিন শিশুরই ঘটনাস্থলে মৃত্যু হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচএ/পিডি/২২৫৪ ঘ.
bdnews24