২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মৌলভীবাজারে দুর্বৃত্তের হামলায় শিশু নিহত

শ্রীমঙ্গল উপজেলার রঘুনাথপুর গ্রামে সোমবার রাতে দুর্বৃত্তের হামলায় এক শিশুর মৃত্যু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Apr 2010, 02:46 PM

Updated : 24 Aug 2022, 08:53 PM

মৌলভীবাজার, এপ্রিল ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শ্রীমঙ্গল উপজেলার রঘুনাথপুর গ্রামে সোমবার রাতে দুর্বৃত্তের হামলায় এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত ৪০ দিন বয়সী শিশু মারিয়া আক্তার সাথী ওই গ্রামের মো.ছায়েদ মিয়ার মেয়ে। এ সময় শিশুটির মা নাজমা খাতুন (৩০) আহত হন। শ্রীমঙ্গল থানার উপ-পরিদর্শক মো.জাহাঙ্গীর হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাত সাড়ে আটটার দিকে ৪/৫ জন মুখোশধারী লোক নাজমার ঘরের জানালা ভেঙে ঢুকে স্বর্ণালংকার ও টাকা দাবি করে। নাজমা দিতে অস্বীকার করলে তারা দা দিয়ে এলোপাতাড়ি কোপাতে থাকে। এ সময় ধারালো অস্ত্রের আঘাতে এবং মা নাজমার কোল থেকে পড়ে গেলে সাথী ঘটনাস্থলেই মারা যায়। নাজমার চিৎকারে লোকজন এগিয়ে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। এ ঘটনায় রাতেই শ্রীমঙ্গল থানায় একটি হত্যা মামলা করা হয়েছে বলে পুলিশ কর্মকর্তা জানান। বিডিনিউজ টোয়ন্টিফোর ডটকম/প্রতিনিধি/এলএন/ডিডি/২০৩৫ ঘ.