২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মিরপুরে শ্রমিকদের বিক্ষোভ

ন্যূনতম মজুরি পাঁচ হাজার টাকা করাসহ বিভিন্ন দাবিতে মিরপুরে বিক্ষোভ করেছে পোশাক শ্রমিকরা। তারা কয়েকটি কারখানায়ও ভাংচুর চালায়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Apr 2010, 01:56 PM

Updated : 24 Aug 2022, 08:53 PM

ঢাকা, এপ্রিল ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ন্যূনতম মজুরি পাঁচ হাজার টাকা করাসহ বিভিন্ন দাবিতে মিরপুরে বিক্ষোভ করেছে পোশাক শ্রমিকরা। তারা কয়েকটি কারখানায়ও ভাংচুর চালায়। স্থানীয়রা জানায়, মঙ্গলবার দুপুরের পর মিরপুর ১৩ নম্বর সেক্টরের ওপেক্স গ্র"পের কারখানা থেকে শ্রমিকরা রাস্তায় নেমে আসে। তারা ওই এলাকায় দফায় দফায় মিছিল করে এবং পরে কয়েকটি কারখানায় ভাংচুর চালায়। তবে ওপেক্স গ্র"পের কর্মকর্তাদের দাবি, বিক্ষুব্ধ শ্রমিকরা তাদের কারখানার নয়। আন্দোলনকারী কয়েকজন শ্রমিক নিজেদের ওপেক্স গ্র"পের শ্রমিক পরিচয় দিয়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সর্বনিু মাসিক ৫ হাজার টাকা বেতনসহ অন্যান্য সুবিধা বাড়ানোর দাবিতে তারা আন্দোলনে নেমেছেন। প্রত্যক্ষদর্শীরা জানান, ওপেক্সের শ্রমিকরা মিছিল নিয়ে আশপাশের কারখানাগুলোতে যায়। তারা ওই সব কারখানার শ্রমিকদেরও আন্দোলনে যোগ দেওয়ার আহ্বান জানায়। সাড়া না দিলে তারা ওই বিভিন্ন কারখানায় ইট ছোড়ে। ড্রিম ওয়্যার গার্মেন্টস নামে একটি কারখানার সুপারভাইজার মোজাম্মেল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ওপেক্সের শ্রমিকরা গার্মেন্টসের সামনে এসে আমাদের শ্রমিকদের বের হতে বলে। তা না করায় তারা ভাংচুর চালায়। বিক্ষুব্ধ শ্রমিকরা টিউনিক ফ্যাশন, সরোজ অ্যপারেলস, ন্যাচারাল উল ওয়্যার, লোডস্টার ফ্যাশন লিমিটেড ও ড্রিম ওয়্যারসহ প্রায় ১৫টি কারখানায় হামলা করে। ওই সব কারখানার মালিকরা তখন দ্রুত কারখানা ছুটি দিয়ে দেয়। ওপেক্স গ্র"পের মহাব্যবস্থাপক হারুন উর রশিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "একদল বহিরাগত লোক গার্মেন্টেসের সামনে বিক্ষোভ মিছিল করে। তারা নিজেদের ওপেক্স গ্র"পের শ্রমিক দাবি করলেও তাদের আমরা চিনি না।" "আমাদের কারখানার শ্রমিকরা বেতন, বোনাস কিংবা টিফিন-ভাতা বৃদ্ধির বিষয়ে মালিক পক্ষের কাছে কোনো দাবি করেনি। একটি স্বার্থান্বেষী মহল ইর্ষান্বিত হয়ে এ ঘটনা ঘটিয়েছে", বলেন তিনি। এদিকে মিরপুরের মতো ওপেক্স গ্র"পের কাচপুর কারখানার শ্রমিকরাও মঙ্গলবার বিক্ষোভ করে। তাদের অবরোধে ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট সড়কে চার ঘণ্টা গাড়ি চলাচল বন্ধ ছিলো। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/জেবি/এমআই/১৯৫০ ঘ.