জামালপুর, এপ্রিল ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এক স্থানে এক সময়ে ক্ষমতাসীন আওয়ামী লীগ ও প্রধান বিরোধী দল বিএনপি সমর্থকদের একটি সংগঠন সভা ডাকায় জামালপুরের সরিষাবাড়ির একটি বাজারে মঙ্গলবার ১৪৪ ধারা জারি করে সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ করেছে প্রশাসন।
সাতপোয়া ইউনিয়নের ঘোড়ামারা বাজারে বিকাল ৩টায় ব্যারিস্টার সালাম তালুকদার স্মৃতি সংসদ আলোচনা সভা ডাকে। একই সময়ে সেখানে আওয়ামী লীগও সভা ডাকলে উত্তেজনার সৃষ্টি হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল হাসান সাংবাদিকদের বলেন, পরিস্থিতির অবনতি এড়াতে ১৪৪ ধারা জারি করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেবি/এমআই/১৪৩০ ঘ.
bdnews24