মহসীনুল করিম
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম জ্যেষ্ঠ প্রতিবেদক
সাতক্ষীরা, এপ্রিল ২৭ (বিডিনিউজ টোয়েন্টফোর ডটকম)- উচ্চ ফলনশীল ধানের লবণসহিষ্ণু দুটি জাত উদ্ভাবন করেছেন বাংলাদেশের বিজ্ঞানীরা। তারা বলছেন, উপকূলীয় অঞ্চলে এ ধানের আবাদ বছরে প্রায় ৪০ লাখ টন খাদ্য উৎপাদন বাড়াবে।
বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা) উদ্ভাবিত এ ধান জাত দুটি সাতক্ষীরার বিনেরপোতা খামারে পরীক্ষামূলক চাষের পর সোমবার কাটা হয়েছে।
নতুন জাতের এ ধানের ফলন প্রতি হেক্টরে সাড়ে ৪ মেট্রিক টন হবে জানিয়ে এর উদ্ভাবক বিনার বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মির্জা মোফাজ্জল ইসলাম বলেছেন, দক্ষিণাঞ্চলের প্রায় ১০ লাখ হেক্টর জমি এ ধান চাষের আওতায় আনলে অতিরিক্ত প্রায় ৪০ লাখ মেট্রিক টন খাদ্য বেশি উৎপন্ন হবে।
ধানের জাত দুটির নাম 'বিনা-৮' ও 'বিনা-৯' করার প্রস্তাব করেছে বিনা।
ড. মোফাজ্জল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "এমন একটি ধানের স্বপ্ন ছিলো উপকূলের লাখ লাখ কৃষকের। যা টিকে থাকবে উপকূলীয় এলাকার লবণাক্ততায়ও। এ জাতের ধান ১০ ডেসি সিমেন (ডিসি) মাত্রার লবণাক্ততাসহিষ্ণু হবে।"
বিনার প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. এম রইসুল হায়দার জানান, দেশে বর্তমানে অতি মাত্রার লবণাক্ত জমির পরিমাণ প্রায় ১০ লাখ হেক্টর। আরো ১৫ লাখ হেক্টর জমি সীমিত মাত্রার লবণাক্ত। এসব জমিতে বোরো বা শুষ্ক মৌসুমে ৪-২০ ডেসি সিমেন/মিটার (ডিসি/মিটার) মাত্রার লবণাক্ততা থাকে।
কৃষি স
bdnews24