২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মালিবাগে সন্ত্রাসীদের গুলিতে যুবক নিহত

রাজধানীর মালিবাগে সোমবার রাতে সন্ত্রাসীদের গুলিতে এক যুবক খুন হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Apr 2010, 06:00 PM

Updated : 24 Aug 2022, 08:51 PM

ঢাকা, এপ্রিল ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর মালিবাগে সোমবার রাতে সন্ত্রাসীদের গুলিতে এক যুবক খুন হয়েছেন। নিহত আসাদুজ্জামন বাবু (৩০) মালিবাগ বাজার রোডের ১৫৯ নম্বর বাসায় ভাড়া থাকতেন বলে জানান মতিঝিল থানার ওসি তোফাজ্জল হোসেন। তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ইসলামপুরের কাপড়ের ব্যবসায়ী বাবু ও তার ভাই প্রিন্স ব্যবসা প্রতিষ্ঠান থেকে বাসায় ফিরছিলেন। রাত ১০টার দিক বাসায় ঢোকার সময় কয়েকজন সন্ত্রাসী পেছন থেকে বাবুকে লক্ষ্য করে গুলি চালায়। রাত পৌনে ১১টার দিকে আহত বাবুকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। তবে এ হত্যাকাণ্ডের কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এদিকে এর আগে রাত ৮টার দিকে সূত্রাপুরের ওয়ারীতে সন্ত্রাসীদের গুলিতে আহত হন খোকন (৩০) নামের এক দোকান কর্মচারী। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/ডিডি/এইচএ/২৩৪৫ ঘ.