২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ধানমণ্ডিতে মাটি চাপায় ২ নির্মাণ শ্রমিকের মৃত্যু

রাজধানীর ধানমণ্ডিতে মাটি চাপা পড়ে সোমবার দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। এছাড়া আরো চারজন আহত হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Apr 2010, 05:42 PM

Updated : 24 Aug 2022, 08:51 PM

ঢাকা, এপ্রিল ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - রাজধানীর ধানমণ্ডিতে মাটি চাপা পড়ে সোমবার দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। এছাড়া আরো চারজন আহত হয়। বিকাল পাঁচটার দিকে ধানমন্ডির ২৮ নম্বর সড়কের ৩৩ নম্বর প্লটে এ দুর্ঘটনা ঘটে। ধানমণ্ডি থানার ওসি শাহ আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এফবিসিসিআই প্রেসিডেন্ট আনিসুল হকের এই প্লটে ভবন নির্মাণের জন্য মাটি কেটে বেজমেন্ট তৈরীর কাজ চলার সময় একপাশের মাটি ধ্বসে ছয় শ্রমিক চাপা পড়ে। দ্রুত তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে ইসহাক (৩৮) নামের এক শ্রমিককে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। তিনি আরো জানান, আহতদের হাসপাতালে ভর্তির প্রায় আড়াই ঘন্টা পর আব্দুল মালেক (৩৫) নামে আরেক শ্রমিকের মৃত্যু হয়। চিকিৎসাধীন বাকি চারজন হচ্ছেন- বিল্লাল (৩০), কালাম (৩০), মিলন (২৮) এবং বসির (৩০)। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এইচএ/২৩১৯ ঘ.