২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্বাচিপ নেতার কাণ্ড

সালাম না দেওয়ায় সরকার সমর্থক স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) নেতা ডা. আসাদুজ্জামান মুন্সি এক বৃদ্ধকে লাঞ্ছিত করেছেন বলে জানিয়েছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Apr 2010, 03:45 PM

Updated : 24 Aug 2022, 08:51 PM

নাটোর, এপ্রিল ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সালাম না দেওয়ায় সরকার সমর্থক স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) নেতা ডা. আসাদুজ্জামান মুন্সি এক বৃদ্ধকে লাঞ্ছিত করেছেন বলে জানিয়েছে পুলিশ। সদর থানার এক পুলিশ কর্মকর্তা জানান, স্বাচিপ ও বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশন নাটোর শাখার সাধারণ সম্পাদক আসাদুজ্জামান (৪২) সোমবার দুপুরে নাটোর ডায়াবেটিক হাসপাতালের সামনে একটি মোটর সাইকেলে বসে চা পান করছিলেন। এ সময় ওই হাসপাতালের তত্ত্বাবধায়ক এ কে এম নজরুল ইসলাম (৭৩) তার সামনে দিয়ে হাসপাতালের ভেতরে যান। সঙ্গে সঙ্গে ডা. আসাদুজ্জামান ডায়াবেটিক হাসপাতালের ভেতরে গিয়ে তাকে সালাম না দিয়ে ভেতরে ঢোকার কারণ জানতে চান। কোন উত্তর দেওয়ার আগেই চিকিৎসক নেতা প্রবীণ এই কর্মকর্তাকে এলোপাথাড়ি চড়থাপ্পড় মারেন। পরে আশপাশের লোকজন তাকে রক্ষা করেন। আসাদুজ্জামান নাটোর সদর হাসপাতালের আবাসিক চিকিৎসকও। পরে ঘটনাটি লিখিতভাবে জেলা প্রশাসক, পুলিশ সুপার ও সিভিল সার্জনকে জানান নজরুল। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য নাটোর সদর থানায় একটি জিডি করেন তিনি। নাটোর সদর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, ঘটনাটি তদন্ত করে দেখা হবে। ডা. আসাদুজ্জামান মুন্সি সাংবাদিকদের বলেন, "মানসিক অবস্থা ভালো ছিলো না। তাই ঘটনাটি ঘটে গেছে। আমি নজরুল সাহেবের কাছে ক্ষমা চেয়ে নিয়েছি।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২১৩৬ ঘ.