২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আইনি নয়, রাজনৈতিক পথে যাবেন হাফিজ

ভোলা নির্বাচনে ৫০ হাজার ভোটে হেরেছেন হাফিজউদ্দিন আহমেদ। 'নির্বাচনে কারচুপির' অভিযোগ তোলা এ রাজনীতিকের পরবর্তী পদক্ষেপ কী? মঈনুল হক চৌধুরীর নেওয়া সাক্ষাৎকার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Apr 2010, 04:32 PM

Updated : 24 Aug 2022, 08:49 PM

মঈনুল হক চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম জ্যেষ্ঠ প্রতিবেদক ভোলা, এপ্রিল ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভোলা-৩ উপনির্বাচনে 'ভোট ডাকাতি'র বিরুদ্ধে আইনি নয়, রাজনৈতিক পদক্ষেপ নেবেন হাফিজউদ্দিন আহমেদ। রোববার রিটার্নিং কর্মকর্তা ভোলা-৩ উপনির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী নুরুন্নবী চৌধুরী শাওনকে জয়ী ঘোষণার পর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এক সাক্ষাৎকারে একথা বলেন হাফিজ। ভোলা জেলা প্রশাসন কার্যালয়ে স্থাপিত নিয়ন্ত্রণ কেন্দ্রে রিটার্নিং কর্মকর্তা নুরুজ্জামান তালুকদার রোববার দুপুরে শাওনকে আনুষ্ঠানিকভাবে জয়ী ঘোষণা করেন। শাওনের সঙ্গে তার ভোটের ব্যবধার ৫০ হাজার। হাফিজ পেয়েছেন ৪২ হাজার ৬৫৮ ভোট। শাওন পয়েছেনে ৯৩ হাজার ৮৭৩ ভোট। ভোলা-৩ আসনের সীমানা লালমোহন ও তজমুদ্দিন উপজেলা। ৮৬ ভোটকেন্দ্রে ভোটার সংখ্যা দুই লাখ ৩৪ হাজার নয়শ ২৬। এর মধ্যে পুরুষ এক লাখ ১৪ হাজার আটশ ৮০ এবং নারী এক লাখ ২০ হাজার ৪৬ জন। ফল ঘোষণার সময় শাওনের প্রতিনিধি থাকলেও হাফিজের প্রতিনিধি উপস্থিত ছিলেন না। বিএনপি ইতিমধ্যে এ নির্বাচনের ফল বাতিলের দাবি জানিয়েছে। নির্বাচনের ফল প্রত্যাখ্যান করে সাক্ষাৎকারে হাফিজ বলেন, "'ভোট কারচুপি'র জন্য সরকারের বিরুদ্ধে শিগগির গণ আন্দোলন শুরু করবে বিএনপি।" রোববার বেলা আড়াইটায় লালমোহন উপজেলায় নিজ বাসভবনে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে দেওয়া এক সাক্ষাৎকারে হাফিজ একথা বলেন। ভোলা-৩ আসনের (লালমোহন-তজুমদ্দিন) উপ-নির্বাচন দেশের ইতিহাসে একটি কলঙ্কজনক অধ্যায় বলে মন্তব্য করেন হাফিজ। তিনি বলেন, "শনিবার নির্বাচনের নামে একটি প্রহসন মঞ্চস্থ হয়েছে। মাত্র একঘণ্টা ভোট হয়েছে। তাতে যদি ৬৭ শতাংশ ভোট পড়ে, তাতে বোঝা যায় কেমন কারচুপি হয়েছে।" বিএনপি সমর্থক ভোটার ও এজেন্ট কেন্দ্রে যেতে পারেনি অভিযোগ করে হাফিজ বলেন, "আমি আটবার নির্বাচন করেছি। ছয়বার জিতেছি। "আর এবার আমি এজেন্ট দিতে পারবো না? ৩৭টি কেন্দ্রে কোন এজেন্ট যেতে পারেনি।" বিএনপি'র পক্ষ থেকে হাফিজকে সহায়তা করা হয়নি- আওয়ামী লীগ নেতা তোফায়েল আহমেদের এ মন্তব্যের কঠোর সমালোচনা করেন হাফিজ। "উনি (তোফায়েল) এতো বড় নেতা, তবু মন্ত্রীসভায় নেই। বিষয়টি তারও চিন্তা করা উচিত।" সংস্কারপন্থী হওয়ায় বিএনপিও হাফিজকে নির্বাচনে জিততে কোনো সহায়তা করেনি, বরং দলও চেয়েছে হাফিজের ভরাডুবি