২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিরাজগঞ্জে ৭ শিবিরকর্মী গ্রেপ্তার

পুলিশি নিষেধ ও বাধা উপো করে বিদ্যুৎ, গ্যাস ও পানির দাবিতে মিছিল করায় সিরাজগঞ্জ পৌর এলাকা থেকে বুধবার সাত শিবিরকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Apr 2010, 09:36 AM

Updated : 24 Aug 2022, 08:42 PM

সিরাজগঞ্জ, এপ্রিল ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পুলিশি নিষেধ ও বাধা উপো করে বিদ্যুৎ, গ্যাস ও পানির দাবিতে মিছিল করায় সিরাজগঞ্জ পৌর এলাকা থেকে বুধবার সাত শিবিরকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার ভোররাতে শহরের ভাঙ্গাবাড়ি ও হোসেনপুর মহল্লায় দুটি ছাত্রাবাস থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন সদর থানার ওসি মো. ওয়ারেছ আলী মিয়া। গ্রেপ্তারকৃতরা হলেন- ইমন, রাসেল, রাশেদ, আজাদ, মনিরুল, রিয়াদ ও শিশির। অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির ষড়যন্ত্রের অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়েছে বলে ওসি জানান। গত সোমবার বিকালে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে বিদ্যুৎ, গ্যাস ও পানির দাবিতে জেলা ছাত্র শিবিরের উদ্যেগে শহরের বাজার স্টেশন স্বাধীনতা স্কয়ার থেকে একটি বিােভ বের হয়। মিছিলটি শহর প্রদণি শেষে দরগা রোডের দলীয় কার্যালয়ে শেষ হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এমআই/১৫৩০ ঘ.