২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

থানায় অভিযোগ করার পর খুন

স্ত্রীকে উত্যক্ত করার অভিযোগ পুলিশকে জানানোর পরপরই খুন হলেন রাজবাড়ীর বালিয়াকন্দি উপজেলার সাহেব আলী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Apr 2010, 09:18 AM

Updated : 24 Aug 2022, 08:42 PM

রাজবাড়ী, এপ্রিল ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- স্ত্রীকে উত্যক্ত করার অভিযোগ পুলিশকে জানানোর পরপরই খুন হলেন রাজবাড়ীর বালিয়াকন্দি উপজেলার সাহেব আলী। সাহেব আলীর (৩০) লাশ বুধবার সকালে তার গ্রাম নলিয়া জামালপুরের একটি ক্ষেতের মধ্যে পাওয়া যায় বলে বালিয়াকান্দি থানার উপ পরিদর্শক জাফর আলী খান সাংবাদিকদের জানিয়েছেন। তাকে জবাই কওে হত্যা করা হয় বলে পুলিশ জানায়। এলাকাবাসী জানায়, কিছুদিন ধরেই প্রতিবেশী কয়েক ব্যক্তি সাহেব আলীর স্ত্রীকে উত্যক্ত করে আসছে। এরপর মঙ্গলবার বিকালে বালিয়াকান্দি থানায় গিয়ে মোট ৮ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন তিনি। সাহেবের প্রতিবেশীরা জানায়, মঙ্গলবার রাত ১০টার দিকে কে বা কারা তাকে বাড়ি থেকে ডেকে নেয়। রাতে আর তিনি বাড়ি ফেরেননি। সকালে লাশ পাওয়া যায়। ময়না তদন্তের জন্য লাশ রাজবাড়ী সদও হাসপাতালে পাঠিয়েছে পুলিশ। পুলিশ কর্মকর্তা জাফর বলেন, "যাদের বিরুদ্ধে সাহেব অভিযোগ করেছিলো তারাই এ হত্যাকাণ্ড ঘটিয়ে থাকতে পারে। তবে তারা পালিয়ে গেছে।" অপরাধীদের ধরতে পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে জানান তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোরডটকম/প্রতিনিধি/এমআই/১৫১৫ ঘ.