২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গোবিন্দগঞ্জে জবাই করে খুন

গাইবান্ধায় এক ব্যাক্তিকে জবাই করে খুন করেছে দুর্বৃত্তরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Apr 2010, 02:40 PM

Updated : 24 Aug 2022, 08:39 PM

গাইবান্ধা, এপ্রিল ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - গাইবান্ধায় এক ব্যাক্তিকে জবাই করে খুন করেছে দুর্বৃত্তরা। সোমবার দিবাগত মধ্যরাতে জেলার গোবিন্দগঞ্জ উপজেলার দুবলাগাড়ী গ্রামে এ ঘটনা ঘটে। নিহতের নাম- হজরত আলী (৫৫)। গোবিন্দগঞ্জ থানার ওসি ফজলুল করিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, হজরত আলী গরমের কারণে বাড়ির উঠানে খানকাঘরে ঘুমিয়েছিলেন। মধ্যরাতের কোনো এক সময় দুর্বৃত্তরা তাকে খুন করে। তবে হত্যার কারণ জানাতে পারেননি তিনি। ওসি জানান, সকালে তার স্ত্রী ডাকতে এসে খানকাঘরের বারান্দায় তার জবাই করা লাশ দেখতে পান। তার চিৎকারে প্রতিবেশীরা ছুটে আসে এবং পুলিশকে খবর দেয়। পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য গাইবান্ধা সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় গোবিন্দগঞ্জ থানায় একটি মামলা হয়েছে বলে জানান ওসি ফজলুল করিম। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এলএন/এমএসবি/২০৩২ ঘ.