বেনাপোল, এপ্রিল ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ঘুষ নিয়ে কর্মকর্তা-কর্মচারী হাতাহাতির জেরে সোমবার সকাল থেকে বেনাপোল স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানির কাজ প্রায় আট ঘণ্টা বন্ধ ছিল।
কর্তৃপরে সঙ্গে বৈঠকের পর দুপুর আড়াইটার দিকে কাজ আবার শুরু হয়।
কর্মচারীরা অভিযোগ করেন, রোববার সন্ধ্যায় মাল নামাতে গেলে ঘুষ দাবি করেন ৯ নম্বর শেডের ইনচার্জ শহিদউদ্দিন। এ নিয়ে তার সঙ্গে এক কর্মচারীর হাতাহাতি হয়।
বেনাপোল চেকপোস্ট কার্গো শাখার সুপার আশরাফ উদ্দীন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ভোর ৬টা থেকে দুপুর প্রায় আড়াইটা পর্যন্ত বেনাপোল বন্দরে কাজ বন্ধ ছিল। এর ফলে ওপারের পেট্রাপোল বন্দর থেকে কোনো পণ্য আসেনি। এপার থেকেও কোনো পণ্য যায়নি।
এ কারণে দুপারে পণ্যবাহী কয়েক শ' ট্রাক আটকা পড়ে।
বন্দরের কিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং (সিএন্ডএফ) এজেন্ট অ্যাসোসিয়েশনের সেক্রেটারি নাসিরউদ্দিন কলেন, ৯ নম্বর শেডের ইনচার্জ শহিদউদ্দিন মেসার্স এন ইসলাম নামের একটি সিঅ্যান্ডএফ প্রতিষ্ঠানের কর্মচারী রিয়াজুলের কাছে অতিরিক্ত অর্থ দাবি করেন।
এ ঘটনার জের ধরে কর্মচারীরা পরদিন কাজে যোগ দেওয়া থেকে বিরত থাকে। উপযুক্ত বিচার দাবি করে তারা সকাল থেকে বন্দর এলাকায় দফায় দফায় মিছিল করতে থাকে।
অচলাবস্থা নিরসনে দুপুর দেড়টার দিকে বন্দর কর্তৃপরে উপ-পরিচালক (ট্রাফিক) আমিনুল ইসলামের সঙ্গে সিএন্ডএফ নেতারা বৈঠকে বসেন।
বৈঠকে কয়েকজন শেড ইনচার্জ ও বন্দরের উর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত ছিলেন।
আলোচনায় মীমাংসা না হলে কিছুণ পর তারা আবারো বৈঠকে বসেন।
সিএন্ডএফ অ্যাসোসিয়েশনের সভাপতি শামসুর রহমান ও সহসভাপতি সিরাজুল ইসলাম বৈঠক শেষে সাংবাদিকদের জানান, সমাধান হয়নি। আগামীকাল আবার আলোচনা হবে।
এরপরই কর্মচারীরা বন্দর কার্যালয় ভবনে ইটপাটকেল নিপে করে এবং ভাংচুর চালায়। সিএন্ডএফ নেতারা এসময় তাদের শান্ত করেন।
বিষয়টি আলোচনার মাধ্যমে মীমাংসার আশ্বাস দিয়ে কর্মচারীদের কাজে যোগ দেওয়ার আহ্বান জানান তারা।
এরপর দুপুর আড়াইটার দিকে কর্মচারীরা কাজে ফিরে যায়।
বন্দরের শুল্ক বিভাগের যুগ্ম কমিশনার আজিজুর রহমান জানান, আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও কাস্টম হাউসে শুল্কায়ন গ্র"পের কাজকর্ম স্বাভাবিক ছিল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেবি/এমএসবি/১৯৩৩ ঘ.
bdnews24