পটুয়াখালী, এপ্রিল ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - পটুয়াখালী শহরের বিভিন্ন স্থানে রোববার রাতে অভিযান চালিয়ে ৮ ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ।
অভিযানে শহরের ব্যায়ামাগার মাঠ থেকে পরিত্যক্ত অবস্থায় একটি রিভলবারসহ পাঁচ বোতল ফেনসিডিলও উদ্ধার হয়। এ ঘটনায় কেউ গ্রেপ্তার হয়নি।
সদর থানার উপ-পরিদর্শক (এস আই) মনিরুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাত সাড়ে ৮টার দিকে পুলিশের বিশেষ একটি দল অভিযান শুরু করে।
তিনি জানান, শহরের বিভিন্ন স্থানে রাতভর অভিযান চালিয়ে ডাকাত মন্টু ওরফে পলাশ খন্দকার, ইউসুফ হাওলাদার, হারুন হাওলাদার, মোতালেব আকন্দ, রব হাওলাদার, রিয়াজ চৌকিদার, আবদুস সত্তার মৃধা ও হারুন হাওলাদারকে গ্রেপ্তার করা হয়।
তাদের বিরুদ্ধে সদর থানায় ডাকাতি সহ বিভিন্ন মামলা রয়েছে বলে জানান তিনি।
এসআই জানান, একই রাতে পটুয়াখালীর শেয়াকাঠি এলাকা থেকে চোরাই গরু উদ্ধার করা হয়েছে। ট্রলারে করে গরুগুলো নিয়ে যাওয়ার সময় পুলিশ আটক করে। এ সময় সাইফুল ইসলাম (২৪) নামে একজনকে গ্রেপ্তার করা হয়। তার বাকি তিন সহযোগী পালিয়ে যায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেবি/এমএসবি/১৭২০ ঘ.
bdnews24