২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বেহাল 'সচল' খালগুলোও

ঢাকার যে খালগুলো দিয়ে এখন পানি নিষ্কাশন হয়, সেগুলোও বিভিন্ন স্থানে বেদখল হয়ে শীর্ণ হয়ে পড়েছে। তাই বর্ষায় জলাবদ্ধতার শঙ্কা রয়েই গেছে। আমিনূর রহমান রাসেল এর প্রতিবেদন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Apr 2010, 08:21 AM

Updated : 24 Aug 2022, 08:38 PM

আমিনূর রহমান রাসেল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক ঢাকা, এপ্রিল ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকার পানি নিষ্কাশনের খালগুলোর অন্যতম কল্যাণপুর খাল। খালটির পাশ দিয়ে হেঁটে কিছু দূর যাওয়ার পর মনে হবে এটি একটি নালা; আবার কিছু অংশ একটু চওড়া। এঁকেবেঁকে বয়ে চলা খালটির দুইধারে অবৈধ স্থাপনাও চোখে পড়ে। রোববার কথা হয় কল্যাণপুর এলাকার বাসিন্দা শাহজাহান মিয়ার সঙ্গে। ৩০ বছর ধরে ওই এলাকায় খালের পাড়েই বসবাস করছেন তিনি। শাহজাহান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "২০ বছর আগেও এ খালে নৌকা চালানো যেত। তখন খালের পানি ছিলো স্বচ্ছ, চওড়াও ছিল অনেক। এখন তো নালায় পরিণত হয়েছে। খালের পানিতে হাত দেওয়া তো দূরের কথা দুর্গন্ধে খালের পাশেই থাকা যায় না।" মানচিত্রে ৪৩টি খাল থাকলেও ঢাকা ওয়াসার তথ্য অনুযায়ী সচল ২৬টি খালের মধ্যে একটি কল্যাণপুর খাল। কল্যাণপুর সেতু থেকে মোহাম্মদপুর বেড়িবাঁধ পর্যন্ত কল্যাণপুর প্রধান খাল জানিয়ে ওয়াসার উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. লিয়াকত আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কল্যাণপুরসহ আশপাশের এলাকার পানি কয়েকটি শাখা খাল দিয়ে এসে এ খালে পড়ে। এ পানি বেড়িবাঁধের কাছে ওয়াসার একটি জলাশয়ে জমা হয়। পরে পাম্পের সাহায্যে ওই পানি বুড়িগঙ্গা নদীতে ফেলা হয়। অন্য খালগুলো হলো- রামচন্দ্রপুর খাল, বেগুনবাড়ী খাল, খিলগাঁও বাসাবো খাল, কাটাসুর খাল, শাহজাদপুর খাল, সুতিভোলা খাল, আব্দুল