২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নিউমুরিং কন্টেইনার টার্মিনাল অনুমোদন পেল

চট্টগ্রাম বন্দরে নিউমুরিং কন্টেইনার টার্মিনাল (এনসিটি) স্থাপনের অনুমতি দিয়েছে সরকার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Apr 2010, 04:29 PM

Updated : 24 Aug 2022, 08:34 PM

ঢাকা, এপ্রিল ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম বন্দরে নিউমুরিং কন্টেইনার টার্মিনাল (এনসিটি) স্থাপনের অনুমতি দিয়েছে সরকার। রোববার মন্ত্রিসভার ক্রয় কমিটি ৯৭ কোটি ৮৫ লাখ টাকা ব্যয়সাপেক্ষ এ প্রকল্পটি অনুমোদন করে। এছাড়া কমিটি ৫৭ কোটি টাকার একটি আবাসন প্রকল্প অনুমোদন করেছে। এর আওতায় নিু ও মধ্য আয়ের মানুষের জন্য রাজধানীর মোহাম্মদপুরে অ্যাপার্টমেন্ট নির্মাণ করা হবে। কমিটির রোববারের বৈঠকে কনসালটেন্ট নিয়োগও অনুমোদন পায়। 'স্পেন্ডিং পাবলিক এক্সপেন্ডিচার ম্যানেজমেন্ট প্রোগ্রাম'- এর জন্য পিডিপি অস্ট্রেলিয়া লিমিটেডকে নিয়োগ দিতে কমিটি ৯৭ কোটি ৩ লাখ টাকা অনুমোদন করে। এদিন দুটি খাদ্য সংগ্রহ প্রকল্পও অনুমোদন পায়। এছাড়া ৫০ হাজার টন চাল (বাসমতি ছাড়া অন্য চাল) কিনতে ১৭১ কোটি টাকা এবং ৩ লাখ টন গম কেনার জন্য ৪৫৭ কোটি টাকা অনুমোদন দেওয়া হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএইচএন/পিকেএস/জেবি/২২১৮ ঘ.