সুনামগঞ্জ, এপ্রিল ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-সুনামগঞ্জের ধরমপাশা উপজেলায় হাওরে ধান কাটতে গিয়ে নৌকাডুবে দু'জন নিখোঁজ হয়েছেন।
রোববার বিকালে উপজেলার জয়শ্রী ইউনিয়নের সুন্দরপুর খেয়াঘাটে এ নৌকাডুবি হয়।
জয়শ্রী ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল আউয়াল জানান, হালির হাওরে যাওয়ার পথে সুন্দরপুর খেয়াঘাট এলাকায় বিকাল ৫টার দিকে ইউনিয়নের বড়ইগ্রামের ১২ জন ধানকাটা শ্রমিকবাহী একটি নৌকা ডুবে যায়।
এর মধ্যে ১০ জন সাঁতরে কূলে উঠলেও আমরুল (৩৫) ও মাজেদ (৩০) নামের দু'জন নিখোঁজ রয়েছেন।
স্থানীয়রা নিখোঁজদের উদ্ধারের চেষ্টা করছে বলে তিনি জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৯৩০ ঘ.
bdnews24