২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

১০ হাজার ল্যান্ড ফোনের সংযোগ বিচ্ছিন্ন

ঢাকার সাভার উপজেলার বিভিন্ন মহল্লার প্রায় ১০ হাজার ল্যান্ড ফোনের সংযোগ রোববার সকাল থেকে বিচ্ছিন্ন রয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Apr 2010, 12:15 PM

Updated : 24 Aug 2022, 08:35 PM

সাভার, এপ্রিল ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ঢাকার সাভার উপজেলার বিভিন্ন মহল্লার প্রায় ১০ হাজার ল্যান্ড ফোনের সংযোগ রোববার সকাল থেকে বিচ্ছিন্ন রয়েছে। টাওয়ার থেকে সুইচরুম পর্যন্ত ১৫ ফুট ফাইবার অপটিক্যাল ক্যাবলে ত্র"টির কারণে এ সমস্যা হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ টেলিকমিউনিকেশন কোম্পানির (বিটিসিএল) সাভার বিভাগীয় প্রকৌশলী আহসান হাবীব তরফদার। তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ঢাকা থেকে ক্যাবল এসে পৌঁছালেই মেরামতের কাজ শুরু হবে। আজ (রোববার) সন্ধ্যা নাগাদ সংযোগ ঠিক হয়ে যাবে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/এমএসবি/১৮০৯ ঘ.