নাটোর, এপ্রিল ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দায়িত্বে অবহেলার অভিযোগে নাটোর চিনিকলের দুই কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করেছে কর্তৃপক্ষ।
এরা হলেন- আহম্মদপুর সাব জোনের উপ-ব্যবস্থাপক আব্দুস সোবহান ও সহকারী ইক্ষু উন্নয়ন কর্মকর্তা মঞ্জুরুল আহসান।
বাংলাদেশ চিনি ও খাদ্যশিল্প কর্পোরেশনের চেয়ারম্যান রনজিৎ কুমার বিশ্বাস এই আদেশ দেন বলে জানান চিনিকলটির মহা ব্যবস্থাপক মো. সিরাজুল ইসলাম।
শনিবার সন্ধ্যায় তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কর্পোরেশনের চেয়ারম্যান রনজিৎ কুমার বিশ্বাস গত বৃহস্পতিবার আকষ্মিক পরিদর্শনে নাটোর চিনিকলে আসেন।
এ সময় তিনি এই দুই কর্মকর্তাকে কর্মস্থলে উপস্থিত পাননি।
পরে ঢাকায় ফিরে তিনি বরখাস্তের চিঠি পাঠিয়েছেন।
স
bdnews24