২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফতুল্লায় বাসচাপায় শিশুর মৃত্যু

ঢাকা-নারায়ণগঞ্জ সংযোগ সড়কে ফতুল্লার চাঁদমারী এলাকায় শনিবার সন্ধ্যায় বাসচাপায় এক শিশুর মৃত্যু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Apr 2010, 06:08 PM

Updated : 24 Aug 2022, 08:32 PM

নারায়ণগঞ্জ, এপ্রিল ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা-নারায়ণগঞ্জ সংযোগ সড়কে ফতুল্লার চাঁদমারী এলাকায় শনিবার সন্ধ্যায় বাসচাপায় এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত শাহীন ওরফে শাওন (৭) চাঁদমারী বস্তির দিনমজুর লাল মিয়ার ছেলে। এ ঘটনায় বিক্ষুদ্ধ জনতা ১০/১২টি গাড়ি ভাংচুর এবং আধাঘণ্টা ঢাকা-নারায়ণগঞ্জ সংযোগ সড়কে অবরোধ করেছে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বলে জানান ফতুল্লা মডেল থানার ওসি জীবন কান্তি সরকার। প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে তিনি বলেন, সন্ধ্যা সাড়ে ৭টায় রাস্তা পার হওয়ার সময় শাওনকে বন্ধন পরিবহনের ঢাকাগামী একটি বাস চাপা দিয়ে পালিয়ে যায়। নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। তিনি বলেন, জনতা সড়ক অবরোধ করায় আধাঘণ্টার মতো যানজট থাকে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২৩৪৫ ঘ.